২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালী উপজেলা বিএনপি ‘র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মধুখালী প্রতিনিধিঃ
ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলার প্রতিবাদে ও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র- হত্যাকারী খুনি হাসিনার ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার সকল অঙ্গসংগঠন দল । বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) বিকালে মধুখালী উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মধুখালী বাজার ঘুরে মধুখালী রেলগেট সিঙ্গার পয়েন্টে সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল , সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যা, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক , মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক এস.এম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামূল প্রমুখ । মিছিলে মধুখালী উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক বাবলু কুমার রায় , কামরুজ্জামান মিঠু সহ প্রায় হাজার নেতাকর্মী এবং সদস্য এতে অংশগ্রহণ করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ভারতের কড়া সমালোচনা করেন।