১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
মধুখালী

মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নেরর ডুমাইন বটপাড়া গ্রাম থেকে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার (৩৫) কে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। তিনি ওই গ্রামের সুধিষ্ঠির সরকারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মধুখালী থানার একটি মাদক মামলায় মিঠুন সরকারের বিরুদ্ধে ১০ বছরের কারাদন্ড হয়। মামলাটি ২০১৬ সালের (মামলা নং-০২)। রায় ঘোষনার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান,

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ৩টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মিঠুন সরকারকে গ্রেফতার করা হয়। অপরদিকে একই রাতে প্রায় ২টার দিকে সক্রিয় চোর চক্রের এক সদস্যকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটক ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের কবির শেখের ছেলে মোঃ শাহিন শেখ (২৪)। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত দুজনকেই রোববার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।