৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালী উপজেলাবাসীর ভাইস চেয়ারম্যান পদে সেবক হতে চাই- মির্জা জাকির হোসেন

মধুখালী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নওপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি, বর্তমান সভাপতি পদপ্রার্থী , বাগাট বাজার বণিক সমিতির সভাপতি, বাগাট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা পরিচালক মির্জা জাকির হোসেন বলেছেন, আমি মধুখালী উপজেলাবাসীর সেবক হতে চাই এবং জনগনের ভালোবাসা, দোয়া ও সমর্থনে মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে চাই । তিনি আরো বলেন উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে আজীবন সেবা করবো। দলের সমর্থনে আসন্ন মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। জনগণের দোয়া ও সমর্থন পেলে উপজেলার উন্নয়নে কাজ করবো।

বিশেষ করে উপজেলার সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নের ছোয়া তৃণমূলে পৌঁছে দেব। তাই তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সকলে দোয়া ,সমর্থন , ভোট এবং সকলের সহযোগীতা কামনা করেন । যাতে জনগনের ভোটে নির্বাচিত হয়ে তিনি গরীব, দুঃস্থ এবং অসহায় মানুষের পাশে দাড়াতে পাবেন এবং জনগনের সেবক হতে পারেন এই প্রত্যাশা ভোটারের কাছে ভোট ও দোয়া এবং সমর্থন আশা করেন ।