১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে ট্রেনে কাটা পড়ে যমজ ২ শিশুর মৃত্যু

মধুখালী প্রতিনিধি ঃ ফরিদপুরের মধুখালী উপজেলায় এক হৃদয় বিদারক রেল দুর্ঘটনায় একই পরিবারের জমজ দুই শিশু নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটের দিকে রাজবাড়ী থেকে ছেড়ে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্ণদিয়া গ্রামের রেলগেট এলাকায় পৌঁছালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম মোঃ তাইব (৫) ও মোঃ তাহমিদ (৫)। তারা একই গ্রামের মোঃ আকাশ শেখের জমজ সন্তান। জানা যায়, দীর্ঘদিন অপেক্ষার পর আল্লাহর দান হিসেবে এই দুই সন্তানকে পেয়েছিল পরিবারটি। তাদের অকাল মৃতে্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পিতা আকাশ শেখ জানান, প্রতিদিনের মতো তিনি ফরিদপুর শহরে একটি কসমেটিকসের দোকানে কাজ করতে যান। হঠাৎ করেই তিনি খবর পান, তার দুই সন্তান রেললাইনে কাটা পড়েছে।

সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই সন্তানদের খোঁজাখুঁজি করা হচ্ছিল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে খবর আসে, তারা ট্রেনের নিচে চাপা পড়েছে। এ কথা শুনে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে। এ মর্মান্তিক ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই সংবাদে এলাকার জনগনের দাবীর বলে মধুখালী উপজেলা বিএনপি নির্বাহী সদস্য ও নওপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মির্জা জাকির হোসেন এর জীবনের ঝুকিঁ নিয়ে তার নেতৃত্বে লাল পতাকা উড়িয়ে ট্রেনের গতিরোধ করেন এবং পাশাপাশি দশ গ্রামের জনগন দাবী তোলেন এখানে (ভূষনা লক্ষন দিয়া) একটি ওভারব্রীজ নির্মান ও সিগনাল ডাউন প্রহরী অতি জরুরী দরকার । দাবীর লক্ষে এ সময় উপস্থিত ছিলেন নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম টিপু, মধুখালী উপজেলা বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মধুখালী উপজেলা বিএনপি নির্বাহী সদস্য ও নওপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মির্জা জাকির হোসেন, নওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মির্জা রিয়াজ সহ সুধীজন,সাংবাদিক, বিভিন্ন দপ্তরের প্রশাসন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।