২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন যুবলীগের আলাদাভাবে ১৫ই আগস্ট পালন-২১

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ আলাদা ভাবে রবিবার আড়পাড়া-কামারখালী বাসস্টান্ডের পাশে যুবলীগ নেতা নাজমুল খাঁন, তৌহিদ শেখ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অন্যান্যদের মত যথাযথ মর্যাদায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করেন। উক্ত শোক দিবসে ও তবারক বিতরনে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান (মুরাদ), মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু), যুগ্ন সাধারন সম্পাদক

এ্যাডঃ মোঃ আলীউজ্জামান খোকন, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আঃ রঊফ মৃধা, দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ রোকনুজামান, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু), ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া (বাবুল), মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও বিসিবি বোর্ডের সদস্য এস.বি.বাহার, আড়পাড়া ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ মোল্যা ও তার সংগঠনের নেতাকর্মীগন এবং আরো অনেকে । পরে তবারক বিতরন করে অনুষ্টান শেষ করেন।