২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের গনসংযোগ চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)

কামারখালী প্রতিনিধিঃ


বাংলাদেশ নির্বাচন কমিশন বোর্ড থেকে এই বছর-২১ইং সনের ডিসেম্বর মাসের মধ্যে ৪০০০(চার হাজার) ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। এই সংবাদ পেয়ে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) মানুষের দ্বার প্রান্তে, হাটে-বাজারে, চায়ের দোকানে, পথেঘাটে বাড়ীতে বাড়ীতে কুশল বিনিময় করছে এবং ইউনিয়নে সকলের খোঁজ খবর নিচ্ছে।

এ ছাড়া তিনি আবারও নৌকা প্রতিকের জন্য মরিয়া হয়ে উঠেছে এবং প্রচার কার্য চালিয়ে যাচ্ছে। ভোটারের সাথে ও তৃন পর্যায় ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতাকর্মী এবং সকলের মাধ্যমে জানা যায় তিনি এবারও নৌকা প্রতিকের মাঝি। যোগ্য নেতা হিসেবে আবারও আমরা তাকেই চাই ইউনিয়ন ও মানুষের উন্নয়ন স্বার্থে।