৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সাবেক সংসদ সদস্য আঃ রহমানের শুভেচ্ছা বিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর-১ আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংগঠনিকভাবে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে মধুখালী উপজেলাধীন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে তৃনমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং উপস্থিত সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা গুরুত্বপূর্ণ বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫শে জুন রবিবার সন্ধ্যা পর কামারখালী ইউনিয়ন আ’লীগ এর অস্থায়ী অফিস কার্যালয় বীরমুক্তিযোদ্ধা অরুন এর সরকার ট্রেড প্রাঙ্গণে উক্ত মত শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট এর সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য এবং এবারের সংসদ সদস্য পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান। এ সময়ে কামারখালী ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রত্যেকটি ওয়ার্ডের অওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, অন্যতম সদস্য ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মদ টোকন, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নঃ সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান মিয়া, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ইনামূল হক মাহাবুব, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আশেক মোহাম্মাদ শান্ত, তাসনীম সোয়াদ প্রমুখ। সবশেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথি হিসেবে আঃ রহমান তার বক্তব্য বলেন – রাজনীতি করতে হলে সংগঠন মানতে হবে। সংগঠনের বাহিরে গিয়ে রাজনীতি করার সুযোগ নাই। আমি মধুখালী উপজেলা সহ কামারখালী , আড়পাড়া এবং ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে আহবান করছি কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট এর নেতৃত্বে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত করে তুলবেন।

সেই সাথে উপস্থিত সকল নেতৃবৃন্দকে মধুখালী উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে বিগত দিনের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সর্বাত্মক কাজ করার উদাত্ত আহŸান জানাই এবং সকলকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তার উন্নয়নের কথা ও ব্যবহারের কথা তুলে ধরার আহবান জানান । তাছাড়া যারা সকল প্রকার বাধা-বিপত্তি উপেক্ষা করে আজকে এই শুভেচ্ছা বিনিময় সভায় আপনারা যারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সফল করে তুলেছেন তাদের সকলকে আমার তথা বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ হতে আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী আঃ রহমান এর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ আলী উজ্জামান খোকন, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মোল্য, মধুখালী উপজেলা যুবলীগের আহবায়ক শাহিদুল ইসলাম জাহিদ, যুবলীগের হেলাল হোসেন মোল্যা, কচি শরীফ, ফরিদপুর চিনিকল এর শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদক মির্জা মাজহারুল ইসলাম মিলন , মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন মোল্যা ,সাধারন সম্পাদক অনিক মোল্যা,কামারখালী ইউনিয়নের যুবলীগ নেতা উজ্জ্বল বকসি, স্বেচ্ছাসেবকলীগের তপন দে সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেখা যায় মূহুর্তের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় সভা যেন জনসভায় পরিনত হয়ে যায়। পরিশেষে দেশ রতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জীবন সহ সবার জীবনের মঙ্গল কামনা করে এবং দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময় সভা শেষ করেন।