১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান

Exif_JPEG_420

মধুখালী প্রতিনধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান মঙ্গলবার মাদরাসা প্রাঙ্গণে অধ্যক্ষ মাওলানা খোন্দকার নাজিম উদ্দীন এর সভাপতিত্তে¡ ও রেজাউল করিম ও বদরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্টানে কোরআন তেলওয়াত করেন -ওসমান গনি, গজল পরিবেশন করেন সানজিদা খাতুন, সবার উদ্যোশে বক্তব্য পেশ করেন উপাধ্যক্ষ আব্দুল মজিদ মিয়া, সহকারী অধ্যাপক আতাউর রহমান মিয়া, আসাদুজ্জামান বিশ্বাস পান্না, মাওলানা আবুল বাশার, মাওলানা সাখাওয়াত হোসাইন,

অভিভাবক সদস্য শহীদুর রহমান, দাখিল পরীক্ষার্থী সাবরিনা ইসলাম প্রাপ্তি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষক, অভিভাবক সদস্যগন ও শিক্ষার্থীরা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে অনুষ্টানের সভাপতি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা খোন্দকার নাজিম উদ্দীন বলেন আমাদের প্রতিষ্টান থেকে ২০২৩ইং সনে ৩৭জন দাখিল পরীক্ষা দিবে । আশা করি এবার ভালো ফলাফল হবে এই আশা ব্যক্ত করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।