আদর্শ ইউনিয়নের রোল মডেল হবে আড়পাড়া ইউ.পি. প্রয়াত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর স্ত্রী ইরানী রহমান

মধুখালী প্রতিনিধিঃ
প্রাণ সংহারী করোনা ভাইরাস মহামারির শেষ কবে, বিশ্বজুড়ে এ প্রশ্নের উত্তর এখনও অজানা হলেও এর মধ্যেই দেশে সময় ঘনিয়ে আসছে আড়পাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ- নির্বাচনের। ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জোর প্রচারণা। তারই ধারাবাহিকতায় আড়পাড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোছাঃ হাসনা হেনা ইরানী রহমান মার্কা মোটর সাইকেল । আসন্ন (ইউপি) উপ-নির্বাচনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ১০ নং আড়পাড়া ইউনিয়নকে একটি রোল মডেল ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জনগণের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেছেন। এ বিষয়ে ইরানী রহমান বলেন, দেখেন বাংলাদেশ এখন উন্নয়নের উচ্চ পর্যায়ে। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম দিয়ে যাচ্ছেন। আমরা সকলে সংঘবদ্ধ হয়ে এদেশকে আরও উন্নয়নের চ‚ড়ায় নিয়ে যেতে যাই। আমাদের দেশ সোনার দেশ, এ সোনার দেশকে বিশ্বের কাছে সর্বদায় উজ্জ্বল, চকচকে রূপান্তরিত করতে চাই। দেশে যারা যুব সমাজ আছে তাদেরকে এদেশের উন্নয়নের পিছনে ঘামঝড়া পরিশ্রম করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের এই মধুখালী উপজেলায় মোট ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা আছে। জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ দিলে আমি আড়পাড়া ইউনিয়নকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এখানে বেকার সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা ইতোমধ্যেই আমি হাতে নিতে যাচ্ছি । ইউনিয়নের স্বাস্থ্যসেবা, তারুণ্যের জন্য নতুনত্ব নিয়ে কাজ করা, শিক্ষার উন্নতি, সবকিছু মিলে একটি স্বপ্নের ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করতে চাই। বিশেষ করে ইউনিয়ন পরিষদ ভবন, স্বাস্থ্য কমপ্লেক্য্র এবং রাস্তাঘাটের দিকে বেশি নজর রাখতে চাই আমরা। ইউনিয়নের ১ নং থেকে ৯নং ওয়ার্ডের অধিকাংশ ভোটাররা বলেন, নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশা ও অনুভূতি আকাশছোঁয়া। সময় এখন বাংলাদেশের, সময় এখন তারুণ্যের। এই সময় শুধু নয়, ভবিষ্যতের সময়ও তারুণ্যের। ভবিষ্যতের বাংলাদেশও তরুণদের জন্যই। আর তারুণ্যের উপযোগী বর্তমান বিনির্মাণ করা গেলেই কেবল- ভবিষ্যত হবে বাংলাদেশের। তাই আমরা আমাদের ইউনিয়নে তারুণ্য মহিলা ক্যান্ডিডেটই দেখতে চাই। ইউনিয়নের আরো ভোটাররা বলেন, ইউনিয়নকে উন্নয়নের চ‚ড়ায় নিয়ে যাক এমন ক্যান্ডিডিট ইরানী রহমানকে আমরা চাই। আমরা চাই সামনের দিকে এই ইউনিয়ন একটি রোল মডেল হিসেবে যেন পরিণিত হয়। এখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বেকার সমাজ দূরিকরণ এগুলোর যেন আরও উন্নতি হয় এটাই আমরা আশা করি। পরিশেষে ইরানী রহমান বলেন আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেন তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও ইউনিয়নের মানুষের সেবা করে যাবো যে কোন সমস্যা।