২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাহারুল আলম মিয়া বাবুল এর মোটর সাইকেল দিয়ে নির্বাচনী শোডাউন

মধুখালী প্রতিনিধি ঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাহারুল আলম মিয়া বাবুল বুলেট প্রæফ প্রাাইভেটকার সহ প্রায় ২০০শতাধিক মোটরসাইকেল এবং প্রায় ২০০ শতাধিক ভ্যানে শোডাউন করেছেন। বৃহস্পতিবার বিকেলে তার নিজ ইউনিয়নে এই শোডাউন করেন। এই নির্বাচনী শোডাউন দিয়ে তিনি নতুন হিসেবে পুরাতনের চেয়ে আড়পাড়া ইউনিয়নে একটি ইতিহাস গড়ে তুললেন। অত্র ইউনিয়নের তার নিজ বাড়ী সর্বস্তরের জনগন মোটরসাইকেল, ভ্যান এবং বুলেট প্রæফ প্রাইভেটকার নিয়ে সমবেত হন। এরপর বহর নিয়ে প্রায় ১০০০(এক হাজার) পুরুষ ভোটার আড়পাড়া ইউনিয়নের পূর্ব ,পশ্চিম, উত্তর, দক্ষিন, রাজধরপুর, গড়িয়াদহ, শান্তিপুর সহ পুরো ইউনিয়ন প্রদক্ষিন করেন।

এসময় তিনি জনগনের সাথে কুশল বিনিময় করেন এবং চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবাইকে অবহিত করেন। শোডাউনের পূর্ব মুহুর্তে তিনি বলেন, আমি অত্র ইউনিয়ন বাসির কাছে অতি পরিচিত ও নতুন মুখ। আমার ইউনিয়নবাসী আমাকে কাজের মাধ্যমে চেনে। কারন আমি সব সময় ধনী, গরীব, অসহায় মানুষের পাশে থাকি। আর এই কারনে এলাকায় আমার ব্যপক জনপ্রিয়তা রয়েছে। জনগনের সর্বোচ্চ সেবা দিতে আমি এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে অংশ গ্রহন করছি। আমার বিশ্বাস এলাকাবাসি স্বত:স্ফুর্তভাবে ও উৎসব মূখর পরিবেশে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন। পাশা পাশি তার এই বিশাল জনপ্রিয়তা ও শোডাউন থেকে বুঝা যায় অন্যান্য ভোটাররা এবারে তাকে চেয়ারম্যান পদে জয়ী করবেন বলে আশা ব্যক্ত করা শুরু করেছেন একে অপরের ভোটারের কাছে।