৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
জাতীয়

ইউনিয়ন পর্যায়ে এনআইডি দেখালেই টিকা নেওয়া যাবে

সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা। ছবি: সংগৃহীত

সূত্রঃ ইত্তেফাক

আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে গেলে করোনা ভাইরাসের টিকা নেওয়া যাবে। মঙ্গলবার (২৭ জুলাই) সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, করোনা নিয়ন্ত্রণে দ্রুত টিকাকরণ নিশ্চিত করতে চায় সরকার।আগামী ৭ আগস্ট ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে টিকা পাওয়া যাবে। সরকার টিকা কার্যক্রমকে আরও জোরদার করতে এ সিদ্ধান্ত নিয়েছে।
করোনার টিকা দেওয়ার গতি বাড়াতে ৭ আগস্ট থেকে দেশে বিদ্যমান সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যকর করা হবে। গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্য অস্থায়ী টিকাদানকেন্দ্রগুলোও কাজে লাগানো হবে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, বিভিন্ন বাহিনী–সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।