উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মধুখালী প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে রবিবার (২৬ মার্চ) সকালে মধুখালী উপজেলার উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের বিভাগীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক শারমীম আখতার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক স্বপন কুমার মিত্র পরিচালনায় অনুষ্টানের উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রিক্তা পারভীন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসমিন নাহার , ফরিদা বেগম ,শামীমা বেগম, তানিয়া খাতুন, আলোমতি সহ শিক্ষার্থী প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ছবি আঁকা, বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে এসব প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক শারমীম আখতার ও অতিথিবৃন্দ সহ বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ।