২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারের মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎকার

মধুখালী  প্রতিনিধিঃ

মধুখালী উপজেলার নব যোগদানকৃত  উপজেলা নির্বাহী  অফিসার  মোঃ আশিকুর রহমান চৌধুরী  সাথে বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন মধুখালী শিক্ষা অফিসার  মোঃ ইসমাইল হোসেন  এবং সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসার।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে মধুখালী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী কে প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী উপজেলা শাখার পক্ষ থেকে  সাক্ষাৎ করেন  ও ফুলেল শুভেচ্ছা দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার  মোঃ ইসমাইল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার  অধীর কুমার,  উজ্জ্বল কুমার বিশ্বাস, মোঃ মহিউদ্দিন মিয়া।