২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

এ কেমন জলাবদ্ধতা

এ কেমন জলাবদ্ধতা

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর দাসপাড়া জলবদ্ধতা হয়ে আছে। সংবাদ শুনে সরেজমিনে গিয়ে দাসপাড়া ঘুরে দেখা যায় এই গ্রামের মানুষের বাড়ী থেকে বের হওয়ার ভাল কোন রাস্তা নাই। যে রাস্তা আছে সে রাস্তাও আবার বৃস্টির দিনে বৃস্টির পানি বেধে গ্রাম জলাবদ্ধতা হয়ে আছে। বৃস্টির পানি বের হওয়ার কোন পথ নাই । পানি শুকিয়ে যাওয়া ছাড়া উপায় নাই। ঐ গ্রামে বসবাসকারীদের মাধ্যমে জানা যায় এই পাড়ার বৃস্টির পানি বের হওয়ার পাইপ লাইন ছিল অরুন স্যার এর বাড়ির সামনে দিয়ে পানি খালে যাওয়ার ব্যবস্থা। বর্তমান কালী মন্দির এর বিল্ডিং হওয়ার জন্য বন্দ হয়ে গেছে। ফলে পানি বের হওয়ার ব্যবস্থা না থাকার কারনে দাসপাড়া জলাবদ্ধতা হয়ে আছে। তাই দাসপাড়ার মানুষের দাবী স্থানীয় সরকার সরেজমিনে এসে বিষয়টি আরো খতিয়ে দেখে জলবদ্ধতা দূরীকরনের সমাধান করার ব্যবস্থা করা হোক।