১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন শ্রমিক লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মধুখালী প্রতিনিধিঃ
স্বাধীনতা ও জাতীয় দিবস এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে কামারখালী ইউনিয়নে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ঠা এপ্রিল-২৩) সন্ধ্যায় কামারখালী ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর ঘরে অস্থায়ী দলীয় কার্যালয় চত্বরে এই অনুষ্ঠান হয়। উপজেলার কামারখালী ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি গোলাম আলী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু, কামারখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্যালেন চেয়ারম্যান এবং বর্তমান ইউ.পি. সদস্য আবুল কালাম আজাদ, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মোল্যা, কামারখালী ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক বাবুল হোসেন।

আলোচনাসভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়া। এ সময় কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ মান্নান মন্নু, কামারখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্যালেন চেয়ারম্যান এবং বর্তমান ইউ.পি. সদস্য আবুল কালাম আজাদ, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মোল্যা, কামারখালী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান সহ কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।