কামারখালী ইউনিয়নে দুটি জামে মসজিদ টাইলস করলেন দানশীল মোহাম্মদ ইউসুফ হোসেন মৃধা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজার থেকে প্রায় ১ কিমি দূরে ফুলবাড়ী নাইম মোল্যা’র ও ফুলবাড়ী দিঘি পাড়ে নিরিবিলি গ্রামীণ পরিবেশে দাঁড়িয়ে আছে দুটি জামে মসজিদ। মসজিদের নান্দনিক কারুকাজ যে কারো মন কেড়ে নেয়। দূর থেকেই মসজিদটি পথিক ও মুসল্লি সবাইকে আকর্ষণ করে। ফুলবাড়ী দিঘি পাড়ে জামে মসজিদের আঙিনায় রয়েছে বিশাল পুকুর। পুকুর পারে সারি সারি সবুজ গাছ। যা মুসল্লিদের প্রাণ তরতাজা করে। মসজিদের বাইরে রয়েছে খোলা বারান্দা। পথিকদের ইবাদত ও বিশ্রামের জন্য যা খুলে রাখা হয়।

চমৎকার মনোমুগ্ধকর এই মসজিদটিতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। কাচের জানালাগুলো ভেদ করে মসজিদের মেঝেতে যেন আলোর আল্পনা অঙ্কন করে রাখা হয়। মসজিদের ভেতরে ও চারপাশের দেয়াল সাজানো হয়েছে নান্দনিক টাইলস দিয়ে। সব মিলিয়ে মসজিদের ভেতর-বাইরের অলংকরণ চমৎকার ও দৃষ্টিনন্দন । আর এই দুট মসজিদের টাইলস করে দিয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা, ঢাকার বিশিষ্ঠ ব্যবসায়ী ও দানবীর মোহাম্মদ ইউসুফ হোসেন মৃধা। তার জন্য সবাই দোয়া করবেন যাতে তার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন সুখের হয়।