২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান এর নির্বাচনী বিভিন্ন গ্রামে ভোট ও দোয়া চাওয়া ও লিফলেট বিতরন

কামারখালী প্রতিনিধিঃ
আসছে আগামী-২০২২ইং সনের ৫ই জানুয়ারী বুধবার কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কামারখালী ইউনিয়নের বারবার ৩বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান। তিনি কামারখালী ইউনিয়নের কুলিপাড়া, চরগয়েশপুর এবং চরপুখুরিয়া গ্রামে প্রতিটি ভোটারের কাছে ভোট ও দোয়া এবং চশমা মার্কা লিফলেট বিতরন শুরু করেছেন।

তাতে গ্রাম ঘুরে ঘুরে ভোটারের সাথে আলাপ আলোচনা, ভোট চেয়ে এবং লিফলেট বিতরন করে ভোটারের মাধ্যমে জানা যায় ভোট যদি এবার সুষ্ঠভাবে হয় এবং ভোটাররা তাদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের কাক্ষিত প্রার্থীর ভোট দিতে পারে তাহলে

চশমার প্রার্থী মোঃ রাকিব হোসেন চৌধুরীর বিজয় হবে। তাই ভোটাররা সরকারের নিকট দাবী রাখেন ভোট কেন্দ্রে যাতে ভোটাররা তাদের স্বাধীন ভাবে যেতে পারে এবং তাদের পছন্দমত প্রার্থীর ভোট দিতে পারে। ভোটাররা আরও দাবী রাখেন ভোটের ফলাফল যেন কেন্দ্র থেকে দেওয়া হয়।