১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। রবিবার ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন এর নির্দেশ ক্রমে দপ্তর সম্পাদক সাজিদুর রহমান সোহেল এর স্বাক্ষরিত ওই কমিটি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্যাডে লিখিতভাবে ঘোষণা দেয়া হয়। কমিটিতে সভাপতি করা হয় মোঃ ইলিয়াস শেখ ( সাবেক মেম্বার-৮) ও সাধারণ সম্পাদক করা হয় মোঃ ইমরান হোসেন মোল্যাকে এবং মোঃ মাহফুজ হোসেন ও মোঃ ইকবাল হোসেন মোল্যাকে কে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত করা হয়।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ ও সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন বলেন, কামারখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হলো। এ ছাড়া শনিবার সম্মেলনের মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে আড়পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস.বি. বাহার, সহ-সভাপতি শাহীনুর রহমান মন্ডল, পারভেজ মৃধা , মোঃ কাজী নাছিরকে সাধারন সম্পাদক ও বাপ্পি শিকদারকে সাংগঠনিক সম্পাদকের পদে আগামী তিন বছরের জন্য নির্বাচিত করা হয়। আর দলকে আরো শক্তিশালী করার জন্য মোঃ ইমরান শিকদারকে মধুখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত করা হয়।