কামারখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃত প্রাপ্ত ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ৮ই ফেব্রæয়ারী-২০২৩ ইং বুধবার শেষ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন ও বক্তব্য দেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান ও সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক দুলাল কুমার মিত্র। স্বাগতম বক্তব্য দেন অত্র প্রতিষ্টানের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ আউয়াল হোসেন আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম, কামারখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট।



এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ আশিকুর রহমান নান্নু, দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বাবুল হোসেন, কামারখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ রোকন মিয়া জয়বাংলা, প্রতিষ্টানের সহ-সভাপতি মোঃ আঃ রাজ্জাক খাঁন, কামারখালী ইউনিয়নের সমাজসেবক মোঃ একরাম হোসেন তপন, শশাংক শেখর সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ও অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান মুরাদ, সাবেক সদস্য ও ব্যবসায়ী কার্ত্তিক মিত্র সহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মচারীগন , অভিভাবক সদস্য বৃন্দ, দাতা সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমুখ। ক্রীড়া শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন বিদ্যালয় শিক্ষার্থীরা। ক্রীড়া পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক হৃদ কোমল দাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক শুশান্ত কুমার বিশ^াস ও প্রেমব্রত সাহা। সার্বিক পরিচালনায় ছিলেন অভিভাবক সদস্য ও স্কুলের শিক্ষকমন্ডলী এবং কর্মচারী বৃন্দ। পরিশেষে সকল অনুষ্টান শান্তিপূভাবে শেষ করে পুরস্কার বিতরন করে অনুষ্টান শেষ করেন।