২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী হাটে পেয়াঁজের চারার বাজার দর চড়া

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী হাটে পিয়াঁজের চারার দাম চড়া। এই সংবাদ শুনে হাটে গিয়ে দেখা যায় সোমবার হাটের দিন সকালে পিয়াঁজের চারা ২৪-২৫টাকা কেজি দরে বিক্রি হলে দুপুরে পুরা হাটের সময় কেজি ৩৫টাকা দরে বিক্রি করতে দেখা যায়। এরপর ২/৩ঘন্টার মধ্যে হাটে পিয়াজের চারা হাট শুন্য হয়ে যায়। এ ব্যাপরে হাট মালিক শেখ আঃ রাজ্জাক ও হাটের ইজারাদার মোঃ টুকু এর নিকট জানতে চাইলে তারা বলেন এই হাটে চারার ওজন ভালো কেনার ওজন খরচ কম এবং বাজার ভালো। তবে হাটে চারার ক্রেতা বেশী ও চারার বিক্রেতা কম ।

তাছাড়া গত মাসে অনাবৃষ্টিতে কৃষকের প্রচুর দানা নস্ট হওয়ার কারনে হাটে চারার আমদানী কম হওয়ায় হটাৎ করে দাম বেড়ে যায়। তাছাড়া ক্রেতা বেশী হওয়ায় ও চাহিদার কারনে বাজারে চারার দাম চড়া। এ ব্যপারে আড়পাড়া গ্রামের কৃষক মোঃ আলিম শেখ বলেন এ রকম চাহিদা হলে আগামী হাটে চারা আরও বেশী উঠবে ও আরও চড়া দামে বিক্রি হবে। কারন পিয়াঁজ চাষ এবার বেশী তবে বৃস্টির কারনে চারা সংকট।