২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

কামারখালীতে গভীর রাতে অগ্নিকান্ডে প্রায় ৮ লক্ষ টাকা ক্ষতি

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে ফুলবাড়ী মাঠপাড়া মোক্তার খাঁনের বাড়ীতে আগুনে পুড়ে ৩টি ঘর ভষ্মিভূত হয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতি হয়েছে প্রায় ৮ লক্ষ টাকা। জানা গেছে, বুধবার রাত ১২.৩০ মিনিটের সময় উপজেলার মাঠপাড়া ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মোক্তার খাঁন বাড়ীতে অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে একটি টিনের ঘর ও ২টি নসিমন ঘর সহ গোয়াল ঘরে থাকা ৪টি ছাগল , ৫০টি কবুতর , ২টি কবুতরের ঘর, বিভিন্ন ফলফলালির গাছ সম্পূণরুপে পুড়ে ভষ্মিভূত হয়। আর ১০টি ছাগল ,৬টি গরু সহ আরো ৫০টি কবুতরের চরম ক্ষতি হয়। বাড়ীর মালিক মোক্তার খাঁনের

স্ত্রী নুরজাহানের আতœচিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুনের সূত্রপাত জানা যায়নি। বৃহস্পতিবার সংবাদ পেয়ে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী, মধুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহরাব হোসেন, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী,ইউ.পি. সদস্য, গ্রামপুলিশ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ পুড়া বাড়ি পরিদর্শন করেন এবং তাদের খবর নেন। আর মধুখালী থানাকে অবগত করা হয়েছে তারা আসবেন বলে পরিবারের মাধ্যমে জানা যায়।