১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

কামারখালীতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আঃ রহমান এর নির্বাচনী প্রচারনার চা-চক্র

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশআওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান এর কামারখালীতে চা- চক্র নির্বাচনী পথ সভায় রূপান্তর হয়েছে। মূহুর্তে চা- চক্রে নেমে এসেছে জনতার ঢল। এ সময় রূপান্তরিত পথসভা থেকে তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মী ও সাধারণ ভোটারা বার বার একটি শ্লোগান দিচ্ছেন, ক্ষমতার আঃ রহমান নয়, জনতার আঃ রহমানকেই কেই আগামী নির্বাচনে এমপি হিসেবে পেতে চাই। ফরিদপুর-১ আসনের মাটি, বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান এর ঘাঁটি, যতই ঘনিয়ে আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ততই নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হচ্ছে নির্বাচনী আমেজ। বৃহস্পতিবার ১লা জুন-২০২৩ ইং সকালে নিজ নির্বাচনী মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী হাট বাজারে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আঃ রহমান এ পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন ফরিদপুর-১ (মধুখালী, আলফাডাঙ্গা ,বোয়ালমারী) আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলগের প্রেসিডিয়াম সদস্য আঃ রহমান নিজ আসন মধুখালী, আলফাডাঙ্গা, বোয়লমারী উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে চা- চক্র, উঠান বৈঠক, মতবিনিময় ও পথ সভা করে যাচ্ছেন তিনি। সাবেক এমপি আঃ রহমান । কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দের ও সাধারণ জনগণের সতেজ পূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে শেষ হয় উক্ত পথ সভা। কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর সভাপতিত্বে ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আরমান হোসেন বাবু সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, আশিকুর রহমান নান্নু সহ মধুখালী উপজেলা যুবলীগ নেতা হেলাল হোসেন, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্যা, কামারখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রোকন মিয়া জয় বাংলা , স্বেচ্ছাসেবকলীগের ইকবাল হোসেন সহ জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের গত ১৫বছর ও ১০ বছরে সাবেক এমপি আঃ রহমান এর হাতে গড়া উন্নয়নের ধারাবাহিক চিত্র তুলে ধরে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় ফরিদপুর-১ আসনে আঃ রহমানকে নৌকা প্রতীক দিয়ে ফরিদপুর -১ আসনের আওয়ামীলীগকে সু-সংগঠিত করে আওয়ামীলীগের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য দেশরতœ শেখ হাসিনার প্রতি আহবান জানান তারা।