কামারখালীতে শোকসভা ও দোয়া মাহফিল

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের কামারখালী আইটি ফার্ম এন্ড ডিজিটাল এডুকেশন সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক এবং কামারখালী নিউজ ডট.কম পোর্টাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিল্লুর রহমান চৌধুরী কাজল এর পিতা কামারখালী ইউনিয়নের বিশিষ্ঠ সমাজসেবক ও কৃতি সন্তান এবং সরকারী চাকুরীজীবি ক্রীড়াবিদ মরহুম সফিউর রহমান চৌধুরী (বাচ্চু) ও আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম সাদিকুর রহমান সাজ্জাদ এর পিতা আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান ও চাকুরীজীবি এবং সমাজসেবক, ক্রীড়াবিদ মরহুম হাজী শফিউর রহমান মোল্যা সাফি এদের আত্মার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২৬শে নভেম্বর-২০২২)ইং বিকালে কামারখালী সুধীবান্ধব ও ওল্ড বয়েজ ক্লাবের আয়োজনে কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি ও আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ এর সভাপতিত্বে ও আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান ও সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ ফজলুল হক মিয়া এর উপস্থাপনায় আলোচনা করেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভূইয়া, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, বালিয়াকান্দি সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান এবং বিশিষ্ট সমাজসেবক মৃধা এহতেশাম হায়দার, আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও আড়পাড়া- কামারখালী ফাজিল(বিএ) মাদ্রাসার প্রভাষক আতাউর রহমান মিয়া, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাদত হোসেন সিপা প্রমুখ।





এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সাহাদত হোসেন সাবু, সহ-সভাপতি নুরুজ্জামান চৌধুরী নান্নু, কামারখালী ইউনিয়নের সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা আঃ রশিদ মোল্যা, শেখ আবু তালেব, বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস, একরাম হোসেন তপন, ভবতোষ সাহা, কামারখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী নেওয়াজ শায়েস্তা খাঁন ইপি, সেলিম মিয়া , কামারখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক খন্দকার আশেক মোহাম্মাদ শান্ত, যুবলীগের ফরিদুল ইসলাম দিপু, আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক ইদ্রিস আলী মোল্যা পান্নু, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাবর আলী বাবু শিকদার, সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মৃধা, মনিরুজ্জামান ঠান্ডু, কাজী মামুন হোসেন আঃ হাই মোল্যা, সজল মোল্যা, কোড়কদি ইউনিয়নের উজানদিয়া গ্রামের সমাজসেবক আঃ হালিম মোল্যা, বাগাট ইউনিয়নের সমাজসেবক নিখিল কুমার ঘোষ সহ আড়পাড়া -কামারখালী ইউনিয়নের যুব সমাজ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ । পবিত্র কোরআন তেলোওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন পশ্চিম আড়পাড়া জাবালে নুর জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাওলানা আবুল বাশার, কামারখালী ফেরিঘাট জামে মসজিদের পেশ ইমাম আঃ ছাত্তার মোল্যা ও কামারখালী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ এহসান আলী। পরিশেষে সবার উদ্যোশে গুরুত্বপূর্ণ কথাবাত্রা বলে এবং সবার কথা বাত্রা শুনে সবার উপর দাবী রেখে আগামী প্রজন্মকে কামারখালী সুধীবান্ধব এবং ওল্ডবয়েজ ক্লাবের পরিচালনা করার জন্য একটি যুব সংগঠন কমিটি গঠন করার লক্ষে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এবং গন্যমান্য ব্যক্তির উপর আস্থা রেখে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষ করেন। তবারক বন্টনে ছিলেন জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকে।