২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

কামারখালীতে সরকারী ত্রান বিতরন

কামারখালীতে সরকারী ত্রান বিতরন

কামারখালী প্রতিনিধিঃ
দেশে করোনাকালীন সময়ে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে চা-বিক্রেতা, ভ্যানচালক , সেলুন, খেওয়াঘাট এর কাজে নিয়োজিত সহ অন্যান্য অসহায় ও কর্মহীন মানুষের মাঝে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ইউনিয়নে ৮৯জনের ১০ কেজি করে সরকারী ত্রান মোট ৮৯০ কেজি চাল সোমবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের ট্যাক অফিসার ও মধুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার উজ্জল কুমার বিশ্বাস, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), ইউনিয়ন সচিব মোঃ ইকবাল হোসেন, ইউ. পি. সদস্য ও প্যালেন চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্যা, মোঃ তিলাম হোসেন , মোঃ ওয়াজেদ শেখ, মোঃ ইলিয়াস শেখ, মহিলা সদস্য মোছাঃ ফজিলা বেগম, মোছাঃ শাহজাদী বাদশা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান বিশ্বাস (বাবলু), গ্রাম পুলিশগন এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।