কৃষি সম্প্রসারন কর্মকর্তা বাঘা চৌধুরী আর নাই

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা কামারখালী ইউনিয়নের কামারখালী বাজারের চৌধুরী পাড়া মরহুম বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (হবু) চৌধুরী’র ২য় পুত্র কামরুল আহসান বাঘা চৌধুরী ৯ই জুলাই -২০২৩ইং রবিবার বেলা ৫.৩০ মিনিটের সময় মাগুরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না ইলাহি—–.রাজিউন) । মৃতে্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি ১ ছেলে ১ কন্যা, স্ত্রী এবং অনেক গুনগ্রাহী আতœীয় স্বজন রেখে যান। রবিবার বাদ আসর কামারখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাযা শেষে তার লাশ মছলন্দপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে দলমত নির্বিশেষে শতশত ধর্ম প্রান মুসল্লিগন শরীক হন। জানাযা নামাজ পড়ান কামারখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসান আলী। পারিবারিক সূত্রে জানা যায় তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা অধীন কৃষি সম্প্রসারন কর্মকর্তা পদে চাকুরী করতেন। অবসর গ্রহন করে বর্তমান মাগুরাতে পরিবার সহ স্থায়ীভাবে বসবাস করেন।