২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
কোড়কদী

কোড়কদি ইউনিয়নে ভি.জি.ডি চাল বিতরন

মধুখালী প্রতিনিধিঃ


‘‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার সকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নে ভি.জি.ডি. কার্ডধারী ১৫৮ (একশত আটান্ন) জনের সেপ্টেম্বর মাসের ৩০কেজি করে চাল বিনামূল্যে কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন (রিক্ত) সভাপতিত্বে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মোঃ আরাফাত হোসেন, ইউ.পি. সদস্য মোঃ খায়রুল ইসলাম (আখের) ও সংরক্ষিত মহিলা আসনের ইউ.পি,সদস্যা ও অন্যান্য ইউ.পি. সদস্যাগন সহ গ্রামপুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।