২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

গাজনা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মচারী সংকট

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মচারী সংকটের সংবাদ শুনে সরেজমিনে গিয়ে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আশিকুজ্জামান এর সাখে কথা বললে তিনি জানান আমাদের এই গাজনা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসক ও রোগী চিকিৎসার কোন সমস্যা নাই । চিকিৎসক সহ আর অন্যান্য পদে জনবল আছে শুধুমাত্র ফার্মাসিস্ট আর আয়া নাই । যা আমাকেই দায়িত্ব পালন করতে হয়। তবে আরেকটি সমস্যা স্বাস্থ্য সেবা কেন্দ্রে একটি সুপেয় পানির কলের অভাব ।

এ ব্যপারে গাজনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া এর নিকট জানতে চাইলে তিনি বলেন জনবল সংকট আছে । চিকিৎসকের ও রোগীর কোন সমস্যা নাই। এর মধ্যে চলছে স্বাস্থ্য সেবা। তবে এ ছাড়াও হাসপাতালের সামনে হাসপাতালে রোগী নিয়ে আসতে রাস্তার সমস্যা আছে। তাই সমস্যার বিষয়গুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে উধ্বর্তন কর্তৃপক্ষের অবগত করে সমস্যা সমাধান করার জন্য অচিরেই ভূক্তভোগীরা জোরালো দাবী জানান।