৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

চলার পথে নির্দোষ দুই কলেজ ছাত্রকে বেদম মারধর

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামের মধ্যে গয়েশপুর মাঠে একটি স্যালো মেশিনের ফিতা চুরির গ্রাম্য সালিশকে কেন্দ্র করে একই উপজেলার ও একই ইউনিয়নের গয়েশপুর গ্রামের দুইজন নির্দোষ কামারখালী সরকারী আব্দুর রউফ কলেজ পড়–য়া ছাত্রকে বেদম মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার কলেজ ছাত্র জুবায়ের হোসেন অরিদ বিশ্বাস (১৮) ও হৃদয় হোসেন বিশ্বাস (১৭) মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। নির্যাতনের শিকার অরিদ বিশ্বাস গয়েশপুর গ্রামের রাকিবুল রহমান রাকিব ও হৃদয় বিশ্বাস একই গ্রামের সাহাদত বিশ্বাসের ছেলে। এরা দুইজনই এইচ,এস,সি পাশ ও এইচ.এস.সি. পড়া শিক্ষার্থী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে কামারখালী থেকে প্রাইভেট পড়ে গয়েশপুর গ্রামে বাড়ী ফেরার পথে দয়ারামপুর কার্লভাট এর সামনে থেকে কোন কিছু না বলে দয়ারামপুর গ্রামের মৃত সালাম মোল্যা’র ছেলে আনারুল মোল্যা সন্ত্রাসী কায়দায় নির্দোষ দুটি ছাত্রকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এ সময় অরিদ ও হৃদয়কে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনাটি মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। আরও জানা যায় এই আনারুল মোল্যা একজন খারাপ প্রকৃতির লোক ও কামারখালী ইউনিয়নের বি.এন.পি একজন নেতা নামে পরিচিত। যাহা গ্রামে ও গ্রামের মধ্যে আশ্রয়ন প্রকল্পের বসবাসকারী জনগনের মাঝে যোগাযোগ করলে তার নামে অপরাধের আরও কঠিন চিত্র ফুটে উঠবে। আরও জানা যায় ঘটনাটি ঘটানোর পর নির্যাতন কারী আনারুল খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। আরও জানা যায় আশ্রয়ন প্রকল্পের কয়েকটি ঘরের তালা ও চাবি তার কাছে আছে নিজ দায়িত্বে রেখে লোকজন নিয়ে অন্যায় কাজকর্ম করে। নির্যাতনের শিকার দুইজন ছাত্রের পরিবারের সাথে আলাপ করে জানা যায় তাদের নির্দোষ ছেলেকে অন্যায়ভাবে মারার অপরাধে ন্যায় বিচার পাওয়ার লক্ষে অপরাধীদের নামে মামলা করবেন।