চির নিদ্রায় শায়িত হলেন আঃ হাই মোল্যা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মোল্যা পরিবারের পশ্চিম আড়পাড়া জাবালে নুর জামে মসজিদের পাশে পারিবারিক নিজস্ব কবরস্থানে আঃ হাই মোল্যার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। পশ্চিম আড়পাড়া জাবালে নুর জামে মসজিদে মঙ্গলবার জোহর নামাজ বাদ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা যায় তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকা মিরপুর হার্ট ফাউন্ডেশন চিকিৎসার জন্য যাওয়ার পর সোমবার প্রায় রাত ৮টায় হাসপাতালেই মারা যান (ইন্না লিল্লাহি——-রাজেউন)। মৃতে্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল প্রায় ৭২বছর। তিনি স্ত্রী , দুই ছেলে সহ বেটার বউ ,নাতী-নাতনী, ভাইবোন সহ বন্ধুবান্ধব এবং অনেক গুনগ্রাহী আতœীয় স্বজন রেখে যান। তার আতœার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী।