৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
ডুমাইন

জমি নিয়ে বিরোধ, ক্ষেতের ফসল নষ্ট করল প্রতিপক্ষ

মধুখালী প্রতিনিধিঃ
জমি নিয়ে বিরোধের জেরে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আফজাল হোসেন বিশ্বাস ও তার ভাই বশীর আহম্মেদ বাচ্চু’র ক্ষেতের ফসল নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ। যাহা মধুখালী থানাধীন সাবেক ১৩৩ নং হাল ২নং ডুমাইন মৌজার বি.এস.খতিয়ান ১৪০২,দাগ নং-১৩১৫৪ জমির পরিমান ৩৭শতাংশ, বি.এস.খতিয়ান-২৪৮২, দাগ নং-১২১৮৭, জমির পরিমান ২২ শতাংশ, বি.এস.খতিয়ান১৪০৮, দাগ নং-১৩১৭১, জমির পরিমান-১০শতাংশ মোট ৬৯ শতাংশ জমির পাট ক্ষেতে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। উপজেলার ৬নং ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে নিশ্চিন্তপুর দক্ষিন মাঠে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ফসল নষ্টের বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারটি গত ০৭-০৪-২০২৩ইং এপ্রিল একই গ্রামের ৬জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা গেছে আফজাল বিশ্বাস ও

তার ছোট ভাই বশির আহম্মেদ বাচ্ছু এর মাগুরা জেলা শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের মৃতঃ রাফি উদ্দিন এর ছেলে সামাদ ও আরশাদ এর নিকট থেকে ২৪-০৪-১৯৭৫ইং সনে ক্রয়কৃত দখলীয় দলিল মূলে কৃষি জমিতে ৭ই এপ্রিল প্রায় বেলা ১০টা থেকে একই গ্রামের হাবিবুর রহমান, সজীব বিশ্বাস, জামাল বিশ্বাস, হানেফ বিশ্বাস, হারুন-অর-রশিদ ট্রাক্টর দিয়ে ৬৯ শতাংশ জমির পাট সম্পূর্ণ নষ্ট সহ আরও আমার পৈত্রিক সম্পত্তির বুনা ফসল নষ্ট করে চলে যায়। যার ক্ষতির পরিমাণ আনুমানিক ১লক্ষ টাকা বলে দাবি ভুক্তভোগীদের। তাছাড়া তারা বলেন আমাদের জমির বর্গাচাষী জিয়া মোল্যা। তিনি বলেন আমি দীর্ঘদিন এই জমি চাষ করিয়াছি। স্থানীয়দের মাধ্যমে জানা যায় এ যাবত আফজাল ও বশির এর জমি এবং তাদের মাধ্যমে আমরা চাষ করিয়াছে।। সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়া যায়। দেখা যায় পাশের বুনা পাটের মত পাট প্রতিপক্ষ নষ্ট করে জমিতে ঘাস বুনার সত্যতা পাওয়া। এ বিষয়ে মধুখালী থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলামকে অবগত করলে তিনি বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে, সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেব।’