৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

জমে উঠেছে কামারখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

মধুখালী প্রতিনিধি:
অবশেষে শুরু হতে চলেছে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন। আসছে আগামী ২৭শে এপ্রিল সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ বিকাল ৪টা পর্যন্ত অনুষ্টিত হবে। এই লক্ষে প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে ভোটের জন্য যাচ্ছে আর ভোট চাচ্ছে। উল্লেখ্য, কামারখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এই নির্বাচন হবে প্রতীকের উপর না । ব্যালট নং এর উপর নির্বাচন হবে। দেখা যাচ্ছে মাঠে সকল প্রার্থীর ভোটের আনা গোনা ।

ভোটাররা এখন চুলছিরা বিশ্লেষন করছে শিক্ষা প্রতিষ্টানে উন্নত শিক্ষা ব্যবস্থা করার জন্য কাকে ভোট দিবে এই নিয়ে জল্পনা -কল্পনা চলছে। আশা করা যায় অভিভাবক সদস্যরা তাদের কাঙ্গিত প্রার্থী বেচে নিবে। ভোটাররা ভোট চাইতে গেলে জানা যায় এ বি এম সিরোজ বুলু ব্যালট নং-৫ জাকির হোসেন মোল্যা ইকবাল ব্যালট নং-২ উজ্জ্বল কুমার বকসী ব্যালট নং-১-মিজানুর রহমান মোল্যা জিন্নু ব্যালট নং- ৩ মামুন চৌধুরী তনু ব্যালট নং ৪ । আরো জানা যায় ভোটের দিনে আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে যাতে কোন প্রকার বিশৃংখলা না ঘটে । এই লক্ষে নির্বাচনী প্রিজাইর্ডি অফিসার মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ আউয়াল আকন সুষ্ট ও সুন্দর একটি নির্বাচন ও একটি সুন্দর কমিটি উপহার দিবেন শিক্ষা প্রতিষ্ঠানের। তিনি আরও বলেন ভোটের মাঠে কোন প্রকার বিশৃংখলা হবে না।