জমে উঠেছে মধুখালী উপজেলা পরিষদের নির্বাচন

মধুখালী প্রতিনিধিঃ
আগামী ৮ই মে প্রথম ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। জমে উঠেছে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন। বিভিন্ন কৌশলে ভোটারদের মন জয় করতে ও জনসমর্থন আদায় করতে সামাজিক, পারিবারিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রার্থীরা। প্রার্থীরা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে উঠান বৈঠক করছেন এবং ভোটারদের দোয়া ও ভোট চাচ্ছেন প্রতিনিয়ত। উপজেলার বিভিন্ন হাট বাজারে ও চায়ের স্টলে প্রার্থীর সমর্থকদের মধ্যে আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে চলছে আলোচনা ও তর্ক-বিতর্ক। এলাকার সাধারণ ভোটার ও সচেতন মহলের সঙ্গে আলাপ করে জানা যায়, সৎ, নিষ্ঠাবান ও গ্রহণযোগ্য প্রার্থীকে তারা বিজয়ী করতে চান। উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা যায়, ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মধুখালী উপজেলা পরিষদ। মধুখালী উপজেলার মোট ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ১৯১ জন ও মহিলা ভোটার ৮৭ হাজার ৩৪৮ জন । ৭৯টি কেন্দ্রে উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মধুখালী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং উপজেলা যুবলীগের সভাপতি হাজী শহিদুল ইসলাম মার্কা হেলিকপ্টার, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্চাসেবকলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, মার্কা দোয়াত কলম, জেলা পরিষদের সাবেক সদস্য ও বর্তমান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল, মার্কা ঘোড়া, সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মার্কা মোটর সাইকলে , বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মাহমুদা বেগম কৃক। মার্কা আনারস। ভাইস চেয়ারম্যান পদে শাহিদুল ইসলাম জাহিদ , মার্কা তালাচাবি , মহশিন বিশ্বাস কালু মার্কা চশমা , আবু কাসেম দুলাল মার্কা টিউবয়েলস, মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা মার্কা কলস , শুক্লা ভৌমিক মার্কা ফুটবল। সামনে জরিপে ও চুলছরো বশ্লিষেনে আসছে কার ভোটের পাল্লা ভারী ও বিজয়ের মালা পড়ার সম্ভাবনা কার চোখ রাখুন।