২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মধুখালীতে গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালী সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মধুখালী মৎস্য অফিস কার্যালয়ে গণমাধ্যমকর্মিদের সাথে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই শনিবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের মৎস্য সম্পদ ও বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য স¤প্রসারন কর্মকর্তা দেবব্রত কুমার বিশ্বাস ও সাংবাদিকগণ। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হবে ।