২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

টানা ২বার শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হলেন মো. শহিদুল ইসলাম। তিনি জেলার মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত। রবিবার মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রবিবার (৫জুন -২০২২) ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে গত মে-২০২২ ইং মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে গত ৭ই ডিসেম্বর -২০২১ ইং সনে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

এ পর্যন্ত তিনি টানা ২বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নিবাচিত হলেন জানা যায়, সামগ্রীক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অনন্য অবদান হিসেবে এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক প্রতিক্রিয়ায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এ অর্জন শুধু আমার একার নয়; এ অর্জন আমাদের থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আমাদের সামনের দিকে আগানোর পথে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।