৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়নে নিরাপত্তায় পুলিশের ক্যাম্প প্রয়োজন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে সার্বিক নিরাপত্তায় পুলিশ ক্যাম্প স্থাপন করা দরকার। কারন বর্তমান ডুমাইন ইউনিয়ন নানা-বিধ সমস্যায় জর্জরিত বলে সংবাদ পাওয়া যায়। সংবাদ শুনে সরেজমিনে ডুমাইন ইউনিয়ন ঘুরে দেখা যায় ডুমাইন পতেঙ্গা বিলের মাঝখান দিয়ে ফাঁকা পাকা রাস্তা । এই রাস্তা দিয়ে সাইকেল , অটোরিকসা, ইজিবাইক, মাহিন্দ্র , ট্র্যাক চলাচল করে। এর মধ্যে বেপরোয়াভাবে যুবক ছেলেরা মটর সাইকেলে চলাচল করে । যার ফলে ঘটে যেতে পারে লোকের প্রানহানি। আবার পথচারীরা মনে করেন কোন যানবাহন করে চলাচল করা জীবন ঝুঁকি বলে মনে করেন। তাছাড়া বর্তমান ডুমাইন ইউনিয়নবাসী সকলেই সকলের ক্ষমতা ও দাপট দেখায় ও ইউনিয়নে অশান্তি বিরাজ করছে বলে নিরীহ জনগন মনে করেন। তাই ডুমাইন ইউনিয়নে শান্তি শৃংখলা ফিরিয়ে আনার জন্য যে, একজন স্থানীয় সরকার ও তার পরিষদবর্গ আছে তা অনেকেই মনে করছে না।

যার যার ইচ্ছায় চলাচল করে বলে উপলব্ধি করা যায়। তাই ডুমাইন ইউনিয়ন একটি আদর্শ গ্রাম ও ইউনিয়ন। এই ইউনিয়নের ঐতিহ্য ধরে রাখার জন্য সকলের ঐক্যবদ্ধ হয়ে চলাচল করা এবং একে অপরের প্রতি আন্তরিকতা সৃস্টি করা। আর শাসন করার জন্য দরকার গার্ডিয়ান। আর এই গার্ডিয়ান হল সবার ভালোবাসা দিয়ে দরকার একটি পুলিশ ক্যাম্প । যা সহজে সমাজে দুস্কৃতি মানুষের সাথে মোকাবেলা করে সমাজে ,গ্রামে ইউনিয়নে শান্তি -শৃংখলা ফিরিয়ে আনতে পারে। কারন ডুমাইন ইউনিয়ন একটি ফাকা মাঠ ও বর্ডার এলাকার ইউনিয়ন। এই ইউনিয়নের চারপাশের অধিকাংশ রাস্তা নদীপথ ও মেঠো পথ। তাছাড়া থানা প্রশাসন প্রায় ১৩-১৪ কিঃ মিঃ দুরে। ফলে বাহিরের বহিরাগতরা কোন ঘটনা ঘটিয়ে সহজেই সরে চলে যেতে পারে ।

কারন ইউনিয়নে ভালো তেমন রাস্তা নাই প্রধান সড়ক ছাড়া । সব কাচা রাস্তা। আর এর মোকাবেলা করার জন্য দরকার পুলিশ ক্যাম্প ও উপজেলা প্রশাসনের সাহায্যে সহযোগীতা। আর এটা যতদিন সম্ভব না হয় ততদিন মনে হয় দরকার দু-বেলা সকাল ও রাতে পুলিশ টইল ডিউটি বলবৎ থাকা । তাহলে সকলের বুঝ আসবে ইউনিয়নে শান্তি ফিরিয়ে আনতে হবে । তখন কোন দুস্কৃতিকারী ইউনিয়নে অশান্তি আনতে পারবে না। তাই ডুমাইন ইউনিয়নের দলবল নির্বিশেষে সকলেই এক পতাকা তলে মিলিত হয়ে দ্বিধা-দ্বন্ধ ভূলে গিয়ে সবাই মিলে ডুমাইন ইউনিয়নের অভিভাবক চেয়ারম্যান শাহ আসাদুজ্জামানকে নিয়ে সকলের পরামর্শ ও মতামত ব্যক্ত করে সুন্দর একটি ডিজিটাল ইউনিয়ন করে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলের একান্ত কাম্য।