২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
ডুমাইন

ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে বই বিতরন উৎসব-২০২২ইং

কামারখালী প্রতিনিধিঃ
“ শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ ” ও “নতুন বই হাতে নিয়ে করছি অঙ্গীকার ভবিষ্যতে হবো মোরা দেশের কারিগর” এই প্রতিপাদ্যকে সামনে । আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দ্দেশে ১লা জানুয়ারী-২০২২ ইং তারিখে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী এবং ৬ষ্ঠ শ্রেনী থেকে সপ্তম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হলো। তারই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে শনিবার সকালে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উৎসব মুখর পরিবেশে পালিত হলো ৬ষ্ঠ শ্রেনী থেকে ৭ম শ্রেনী পযর্ন্ত বই বিতরন উৎসব। বই বিতরন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন অত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, ডুমাইন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ সফিকুল হক লিয়া, ম্যানেজিং কমিটির সদস্যগন সহ শিক্ষকমন্ডলী, কর্মচারী বৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।