২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

তামিমের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি.-২৪ পরীক্ষার্থী তানভীরুল ইসলাম তামিম (১৬) খুনিদের ফাঁসির দাবিতে ও সঠিক বিচারের দাবীতে মানবন্ধন করেছেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়, কামারখালী উচ্চ বিদ্যালয় , কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের ছাত্র-ছাত্রী এবং অত্র ইউনিয়নের সর্ব জনসাধারন সহ অভিভাবক বৃন্দ। রবিবার কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের বাংলা প্রভাষক হাফিজুর রহমান, কামারখালী ইউনিয়ন পরিষদের ইউ.পি. সদস্য আবুল কালাম আজাদ, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুর রহমান, তামিমের পিতা বিজিবি হাবিলদার ওহিদুর রহমান , আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক আরমান হোসেন বাবু, কামারখালী ইউনিয়নের সমাজসেবক হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, তানভীরুল ইসলাম তামিম এর অকাল মৃতে্যুতে জাতি একজন অমিত সম্ভাবনাময়ী সৃজনশীল কিশোরকে হারিয়েছে। এ মৃতে্যু মেনে নেওয়া যায় না। আর কোনো মায়ের বুক যাতে খালি না হয় সে লক্ষ্যে তামিমের খুঁনিদের সঠিক তদন্ত সাপেক্ষে আরও গ্রেফতার এবং প্রকৃত খুনিদের বিচার শেষে ফাঁসি দিলে সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।