২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

থামছে না গড়াই ও মধুমতি নদীতে নিষিদ্ধ জালে মাছ শিকার

মধুখালী প্রতিনিধিঃ
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী মহলের ইন্ধনে অসাধু জেলেরা নিষিদ্ধ কারেন্ট এর কাথা জাল দিয়ে অবাধে জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ কামারখালী গড়াই ও মধুমতি নদীতে শিকার করছে। আর এসব মাছ প্রকাশ্যে হাট-বাজারে বিক্রি হচ্ছে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করায় ইলিশসহ অন্য প্রজাতির মাছের বংশ বিস্তারে বড় বাধা মনে করছেন সচেতন নাগরিকরা ।

তারা মনে করেন, দ্রæত গড়াই ও মধুমতি থেকে নিষিদ্ধ জাল অপসারণ করে ইলিশ সহ অন্যান্য মাছের বংশবিস্তারে স্থানীয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নিবে। সরেজমিনে দেখা গেছে, গড়াই ও মধুমতি নদীতে গড়াই ব্রীজের সামনে ও ফুলবাড়ী এবং সালামতপুর পর্যন্ত প্রভাবশালীদের ইন্ধনে অসাধু জেলেরা নিষিদ্ধ কাথা জাল দিয়ে অবাধে মাছ শিকার করছে । থামছে না, এই মাছ শিকার আরও বাড়ছে। তাই এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস এর অভিযান অতি জরুরী বলে সচেতন নাগরিক দাবী করেন।