২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

দাঁড়িয়ে থাকা বাসে সঙ্গে ট্রাকের সংঘর্ষ আহত ১

মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাসষ্টান্ডে রাতে হল্ডে থাকা লোকাল বাসের সঙ্গে চলন্তবাহী বালু ভর্তি ট্রাকের (ঢাকা মেট্রো ১৮-৩৪৪২) মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রাতে অপর্না নামে লোকাল ( ফরিদপুর-ব-১১-০১২৪) বাসের ভিতরে থাকা সুপারখাইজার ছাত্তার মোল্যা ঘুমন্ত অবস্থায় নাকে আঘাত খেয়ে আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের সময় কামারখালী বাসষ্টান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের মধ্যে হেলপারও ছিল । এই দূর্ঘটনায় অপর আরেকটি লোকাল আনন্দ ক্লাসিক(ফরিদপুর-১১-০১৫৩) বাসের ক্ষতি হয়েছে। সে গাড়ীতেও ড্রাইভার জাকির হোসেন ছিল হেলপার বিল্লাল সহ। দেখা যায় ট্রাক সহ তিনটি গাড়ীর ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে কানাইপুর পুলিশ ফাড়িঁর এ.এস.আই হোমক্রি জানান, ঢাকা-রাজবাড়ী থেকে ছেড়ে আসা বালু-ভর্তি একটি ট্রাক মাগুরা -যশোরের দিকে আসছিল। এ সময় কামারখালী সড়কে রাতে হল্ডে প্রধান সড়কের বামপাশে দাঁড়িয়ে থাকা লোকাল বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে বাসের একজন সুপারভাইজার আহত হন। বুধবার সকালে ঘটনাস্থলে এসে জানা যায় কানাইপুর হাইওয়ে পুলিশ ফাড়িঁর সার্বিক তত্ত্বাবধানে তিনপক্ষের মালিকের সাপথে স্থানীয় পর্যায়ে মীমাংসার ব্যবস্থা করার পরামর্শ দেন।এ বিষয়ে রাতে কামারখালী হল্ডে থাকা লোকাল বাসের কর্মচারীদের দাবী কামারখালীতে রাতে ভালোভাবে বাস রাখার সুনিদিষ্ট কোন ব্যবস্থা নাই। তাই ফরিদপুর বাস মালিকের নিকট বাস কর্মচারীদের দাবী তাদের রাতে বাস রাখার সুন্দর ব্যবস্থা করা হোক যাতে এ রকম দূর্ঘটনা আর না ঘটে । এটাই তাদের প্রত্যাশা।