দোয়া মাহফিল-২১

কামারখালী প্রতিনিধিঃ
বুধবার সন্ধ্যায় মধুখালী উপজেলা যুবলীগের আয়োজনে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ফুলবাড়ী হাফিজিয়া মাদ্রাসায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের এবং সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা মোঃ আব্দুর রহমান এর পক্ষ থেকে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ_করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ছাত্রলীগ ও ফুলবাড়ী মসজিদ এবং মাদ্রাসা ও এতিম খানার সভাপতি আলহাজ্ব মোঃ নাঈম মোল্যা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মেহেদী হাসান।