২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরন উৎসব-২০২২ইং

কামারখালী প্রতিনিধিঃ
“ শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ ” ও “নতুন বই হাতে নিয়ে করছি অঙ্গীকার ভবিষ্যতে হবো মোরা দেশের কারিগর” এই প্রতিপাদ্যকে সামনে । আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দ্দেশে ১লা জানুয়ারী-২০২২ ইং তারিখে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী এবং ৬ষ্ঠ শ্রেনী থেকে সপ্তম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হলো। তারই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের শনিবার সকালে দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আমজাদ হোসেন বিশ্বাস এর সভাপতিত্বে দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উৎসব মুখর পরিবেশে পালিত হলো ৬ষ্ঠ শ্রেনী থেকে ৯ম শ্রেনী পযর্ন্ত বই বিতরন উৎসব। বই বিতরন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন অত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোঃ বাবুল হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যগন সহ শিক্ষকমন্ডলী এবং কর্মচারী বৃন্দ প্রমুখ।