৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
ডুমাইন

নদী ভাঙ্গনে নিশ্চিন্তপুর রাস্তা বিলীন

কামারখালী প্রতিনিধিঃ
গড়াই নদীর পানি প্রকট বৃদ্ধির কারনে এবং প্রবল স্রোতের ধাক্কায় ভেঙ্গে যাচ্ছে ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর নদীর কুলের বেড়ীবাধ রাস্তা। সরেজমিনে গিয়ে দেখা যায় নদী ভাঙ্গনে রাস্তা বিলীন হয়ে গেছে। এই ভাবে প্রতিবছর রাস্তা ও জমি ভাঙ্গতে ভাঙ্গতে নদী গর্ভে যেতে যেতে ঘরবাড়ীও নদীতে চলে যাবে। তাই স্থানীয় সরকারের নিকট গ্রামবাসীর দাবী অচিরেই কর্তৃপক্ষের এসে নদী ভাঙ্গনের স্ব-চিত্র দেখে নদী বাধের স্থায়ী ব্যবস্থা করা হোক।