২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ বুধবার
আড়পাড়া

নরকোনা কমিউনিটি ক্লিনিকে নানা বিধ সমস্যা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের নরকোনা কমিউনিটি ক্লিনিক নানাবিধ সমস্যায় জর্জরিত। জানা যায় এই ক্লিনিক জনবহুল । এই ক্লিনিকে ৯নং ওয়ার্ডবাসী সহ বাসুখালী, বনগ্রাম, শান্তিপুর, কলাগাচী, গুড়াচুনা, গোপীনাথপুর গ্রামের মানুষ সেবা গ্রহন করেন। তাই এই ক্লিনিকে বর্তমান নানাবিধ সমস্যা। সমস্যাগুলো হলোঃ ক্লিনিকে স্থায়ীভাবে স্বাস্থ্যসেবা প্রদায়ক (সিএইচসিপি) নেই। জানা যায় অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত যিনি আছেন তিনি সপ্তাহে একদিন বসেন। ফলে এলাকার বাসিন্দারা ঠিকভাবে স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। নাই নিয়মিত পানির সরবরাহ। নাই কোন বাউন্ডারী, মানুষের ক্লিনিকে আসা যাওয়ার সিঁড়ি ঝুকিপূর্ণ,

এ ব্যপারে মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাসান উদ্দিন খাঁনকে জানালে তিনি বলেন আমি শুনেছি স্বাস্থ্যবিভাগে জানিয়ে সিএইচসিপি ব্যবস্থা করা হবে আর বাকী সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করার ব্যবস্থা করা হবে। তাই গ্রামবাসীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অফিসার এর নিকট দাবী এই ক্লিনিকে একজন নিয়মিত সি এইচসিপি দেওয়া হোক যাতে জনসাধারন ক্লিনিকের সেবা থেকে বঞ্চিত না হয়।