২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ বুধবার
মধুখালী

বাংলাদেশ যুবমৈত্রী মধুখালী উপজেলা শাখার সম্মেলন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালীতে বাংলাদেশ যুবমৈত্রীর মধুখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার মধুখালী পৌর সদরে অবস্থিত মধুবন সপিং মলের তৃতীয় তলায় আব্দুল ওহাব মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি আনন্দ সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওবায়দুর রহমান খানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোতাসিম বিল্লাহ সানি। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রয় কমিটির সহ সভাপতি আব্দুল আহাদ মিনার ।

সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ মিয়া, কৃষক সমিতির মধুখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক আঃ হাই মিয়া বাশি প্রমুখ । সম্মেলনে আলোচনা পরবর্তী সর্বসম্মতিক্রমে আনন্দ সরকার সভাপতি ,ওবায়দুর রহমান খান সাধারন সম্পাদক ও মাহফুজ মোল্যাকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটি আগামী ৩ বৎসর দায়ীত্ব পালন করবেন।