২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
বাগাট

বাগাট ইউনিয়নে ভি.জি.ডি উপকারভোগীদের মাঝে চাল বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
“শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে ভিজিডি উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ২০২১-২০২২ চক্রের ১৭৯ জন উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের হলরুমে ইউ.পি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন এর সভাপতিত্বে ইউপি সদস্যগন, ইউনিয়ন সচিব ইকবাল হোসেন , দফাদার ইয়াকুব আলী , হিলারী ফাউন্ডেশনের মাঠকর্মী মালা আক্তার সহ গ্রাম পুলিশ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।