৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
বাগাট

বাগাট ইউনিয়নে শারদীয় দূর্গাপূজা পালন উপলক্ষে আইন শৃংখলা মিটিং

মধুখালী প্রতিনিধিঃ
বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন এর সভাপতিত্বে বৃহস্পতিবার বাগাট ইউনিয়ন পরিষদ কর্তক আয়োজিত ইউনিয়ন পরিষদের অফিস রুমে শ্বারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সুন্দর ভাবে পালন উপলক্ষে আইন শৃঙ্খলা মিটিং করা হয়। উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন, বাগাট ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত বিট পুলিশ অফিসার এস. আই . মোঃ জুলহাস, এ .এস. আই মোঃ দেলোয়ার হোসেন, কোড়কদি রাসবিহরী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বাবু নৃপেন্দ্রনাথ ঘোষ, বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান হোসেন মোল্লা, সহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এবং সুধীমন্ডলী গন।