বিনা প্রতিদ্বন্দ্বিতায় কামারখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান নির্বাচিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে রাকিব হোসেন চৌধুরী ইরান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা বি.এন.পি সভাপতি এবং কামারখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সোমবার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিনের লক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ আউয়াল হোসেন আকন এর উপস্থিতিতে উক্ত নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক,
নির্বাচিত সকল অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধিগণের সম্মতিক্রমে একক প্রার্থী হিসেবে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরানকে অত্র বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষনা করা হয়। মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ আউয়াল আকন বলেন, মাধ্যমিক শিক্ষা নীতিমালার আলোকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক প্রতিনিধি ও সকল অভিভাবক প্রতিনিধিদের নিয়ে সভা করা হয়। উক্ত সভায় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে রাকিব হোসেন চৌধুরী ইরানের নাম প্রস্তাব করা হলে সর্ব সম্মতিক্রমে তা গৃহীত হয়। সে সময় সভাপতি হিসেবে আর কারো নাম প্রস্তাব হিসেবে উপস্থাপন হয়নি।