২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর ৫২তম শাহাদত বার্ষিকী পালন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে সালামতপুর গ্রামে (রউফনগর) বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতিযাদু ঘরে ও গ্রামের মসজিদে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর ৫২ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার ২০শে এপ্রিল-২০২৩ইং কামারখালী ইউনিয়ন পরিষদ আয়োজনে ও চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান এর সভাপতিত্বে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি যাদু ঘরে ও সালামতপুর গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া দুরুদ ও ইফতারী মাহফিলের মাধ্যমে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর ৫২ তম শাহাদত বার্ষিকী পালিত হয়। সকাল ৮টায় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করা হয়। পরে বিকালে গ্রামের জামে মসজিদে কোরআন তেলওয়াত ও আসর বাদ তার জীবনী আলোচনা শেষে আতœার মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভ‚ইয়া, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য লুৎফর রহমান, ডুমাইন ইউনিয়ন পরিষদের সাবেকচেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মোল্লা,

কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্য, বীরমুক্তিযোদ্ধা জমির শেখ, বীরমুক্তিযোদ্ধা আক্তার হোসেন, বীরশ্রেষ্ঠ বড়বোন জোহরা বেগম, সালামতপুর গ্রামের সমাজসেবক কামাল হোসেন চৌধুরী সহ বীরমুক্তিযোদ্ধা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীরশ্রেষ্ঠ মসজিদ এর পেশ ইমাম হাফেজ কারী মাওলানা আশরাফুল ইসলাম (মাসুম বিল্লাহ) , মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠান পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন মুন্সী মোঃ সাইদুর রহমান (শওকত), বিপুল হোসেন মোল্যা, হায়দার আলী এবং গ্রামবাসীগন। সবশেষে ইফতার বিতরন পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। এ ছাড়া কামারখালী সরকারী বীরশ্রেষ্ট মুন্সী আঃ রউফ কলেজে সকালে কোরআন তেলওয়াত ও বিকালে আসর বাদ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।