১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

ভাগ্যে জুটলো না পরিবারের সাথে ঈদের আনন্দ সড়কে কেড়ে নিল প্রান

ভাগ্যে জুটলো না পরিবারের সাথে ঈদের আনন্দ সড়কে কেড়ে নিল প্রান

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মরহুম মোহাম্মাদ আলীর মেঝে ছেলে সুলতান আহম্মদ (৪০) মঙ্গলবার ঈদের ছুটিতে বাড়ীতে পরিবারের সাথে ঈদুল আযহার আনন্দ উপভোগ করার জন্য ঢাকা থেকে বাড়ী ফেরার পথে গোয়ালন্দ মোড় থেকে মাহিন্দ্র যোগে নিজবাড়ী মধুখালী উপজেলার কামারখালী মছলন্দপুর ব্যাপারী পাড়া আসার পথে মধুখালী উপজেলার আলতু খাঁন জুট মিলের সামনে পরিক্ষীতপুর নামক স্থানে বাস পিছন থেকে ধাক্কা দিলে সড়ক দুর্ঘটনায় মারা যায়। সংবাদ পেয়ে তার পরিবারের লোকজন কানাইপুর পুলিশ ফাঁড়ি থেকে তার লাশ এনে মঙ্গলবার আসর নামাজ বাদ ব্যাপারীপাড়া জামে মসজিদে জানাযা নামাজ শেষে আড়পাড়া গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তার আতœার শান্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী। তার পরিবারে স্ত্রী ও দুটি কন্যা সন্তান আছে। জানা যায় তিনি ঢাকায় একটি গার্মেন্টস এর চাকুরী করতেন। আরো জানা যায় মাহিন্দ্র যোগে গোয়ালন্দ মোড় থেকে আসার পথে শ্রীপুর উপজেলার মাগুরা জেলার সব্দালপুর গ্রামের আরো একটি ছেলে মারা যায় এবং অনেকে আগত হয় বলে জানা যায়।