২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্রাহ্মণকান্দা বাজারে ১১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি আয়োজিত বর্ধিত সভায় মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটনের পরিচালনায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসেন খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান হাফিজ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলেন যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম কামরুল, যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মিনার, যুগ্ম-আহবায়ক আনোয়ার জাহিদ, যুগ্ম-আহবায়ক শামীম আহমেদসহ উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিষয়ের উপর সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া রোজার ঈদের পরে ১১টি ইউনিয়নের নতুন কমিটি করা হবে এবং দলের সকল আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দল রাজপথে অংশগ্রহণ করবে বলে জানানো হয়।